তুরাগ থেকে মনির হোসেন জীবন : রাজধানী তুরাগের ১৫ নম্বর সেক্টরে একটি ভাঙ্গারী দোকান ও গাড়ির গ্যারেজের আগুন লাগার ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নির্বাপন করে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ শুক্রবার বিকেলে উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (ইনচার্জ) মোহাম্মদ আলম হোসেন দৈনিক জনতাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার (২০ মার্চ, ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটের সময় তুরাগ থানার প্লট -১৩, রোড: ২ / এ, সেক্টর- ১৫ একটি ভাঙ্গারী দোকান ও গাড়ির গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আগুনে পুরাতন বই, খাতা, কাটুন, ভাঙ্গারী দোকানের মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ” দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।