স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে অবস্থিত জাহেদা-গণি সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতি ১৯ মার্চ দুপুর সাড়ে ১২ টার সময় উক্ত কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাহেদা-গণি সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সফিউল্লাহ মুন্সী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ সফিউল্লাহ মুন্সীর বড় বোন জরিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী ইসহাক আল হোসাইন সুলতানপুরী ও সাংবাদিক মোহাম্মদ সফিউল্লাহ মুন্সীর ছোট বোন হাসিনা বেগম। উপস্থিত ছিলেন সুলতানপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা এরফান।
এছাড়াও এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তি গণ উপস্থিত ছিলেন।