ঈদে বাড়ি ফেরা

প্রকাশিতঃ মার্চ ২০, ২০২৬, ০৯:৩৪

কলমে : আবুল কালাম আজাদ
তারিখ ২০/০৩/২৬ইং

ঈদ মানে আনন্দ
ঈদ মানে প্রিয়জনের হাসি,
তাইতো আমি শত কষ্টে
ঈদে বাড়ি ছুটে আসি।

গ্রামের বাড়ি গ্রাম্য পরিবেশ
শত চেনা মুখ,
তাদের সাথে ঈদের মাঠে
কোলাকুলি করে পাই সুখ।

কত স্মৃতি কত কথা
এই অন্তরেতে রাখি,
সব কষ্ট নিমিশেই হয় দুর
দেখলে তাদের মুখের হাসি।

ছেলে -মেয়ে পাড়াপোড়শী
আছে ভাই-বোন মা,
সবাই যেন থাকে ভালো
আমি করি কামনা।

ঈদের শেষে ফিরবো ঢাকা
সবার একটু আগে,
নিরাপদে থাকি যেন
দূঘটনার আগে।

সবার জন্য রইল দোয়া
আবার দেখা হবে,
সবার কথা সবার স্মৃতি
আমার অন্তরেতে রবে।