পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: মানবিক সংগঠন পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের ঈদ উপহার পৌছে দেওয়া হচ্ছে অসহায় মানুষের ঘরে ঘরে। দীর্ঘদিন ধরে এই সংগঠনের উদ্যােগে উপজেলা ও পৌরসভার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন সংগঠনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র্য প্রবাসী ড. জুলকারনাইন চৌধুরী জীবন। গত এক সপ্তাহে উপজেলার কুসুমপুরা, জিরি, মনসা, আশিয়া, জঙ্গলখাইন, খরনা, হাইদগাঁও, খরনা, শোভনদন্ডী ছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই ঈদ উপহার পৌছে দিয়েছে প্রতিনিধি দল।
পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ফাউন্ডেশনের উদ্যােগে মানবিক কাজ করে যাচ্ছেন। তিনি অসহায় মানুষের পক্ষে করে যাবেন। মানবিক এই নেতা পটিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।