বিএনপি জনগণের সাথে প্রতারণা করে না: খায়রুল কবির খোকন

প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২৬, ১৩:১০

নরসিংদী প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আমরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে জবাবদিহিতা আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। নিন্দুকেরা বলেছিলো আমরা এগুলা বাস্তবায়ন করতে পারবো না। তবে তারেক রহমান সরকার গঠন করার ২১ দিনের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। যা বাংলাদেশের ইতিহাসে অতীতে কেউ করে নাই। তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিএনপি যা বলে তা করে। জনগণের সাথে প্রতারণা করে না বেঈমানি করে না। বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তার সব বাস্তবায়ন করা হবে। বিএনপি এই দেশে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করবে। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। পর্যায়ক্রমে আপনাদের সকল সমস্যা সমাধান করা হবে।

তিনি বৃহস্পতিবার(১৯ মার্চ ) বিকালে সদর উপজেলার সাটিরপাড়া কে.কে ইনস্টিটিউশন মাঠে সমাজে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ কালে এসব কথা বলেন।

নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, এড. বাছেদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, খবিরুল ইসলাম বাবুল,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।