পটিয়ায় বি চৌধুরী ফাউন্ডেশনে চাল বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২৬, ১১:০১

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড বাহুলী এলাকায় বি. চৌধুরী ফাউন্ডেশন উদ্যাগে (১৯ মার্চ বৃহস্পতিবার) তারেক রহমান রাজনীতি গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও বাহুলি ৭ নম্বর ওয়ার্ডে সদ্ভাব্য কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ মুছার ব্যাবস্তাপনায় শতাধিক গরীব অসহায় হতদরিদ্রর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও বি চৌধুরী ফাউন্ডেশন এলাকাবাসীকে নিয়ে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক রহমান রাজনীতি গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মুহাম্মদ মুছা। এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কাজী সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান
কাজী সোলাইমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির পটিয়ার সমন্বয়কারী বিএনপি নেতা জাফরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন তারেক রহমান রাজনীতি গবেষণা কেন্দ্র পটিয়া উপজেলার আহবায়ক সাজেদা ইয়াসমিন রেখা, বিশেষ বক্তা ছিলেন সমাজ সেবক তৈয়বুর রহমান,
আমন্ত্রিত অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা রাজনীতি গবেষণা কেন্দ্র সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ, ব্যাবসায়ী মোরশেদুল আলম,ওমান প্রবাসী মুহাম্মদ শাহজাহান, যুবদল নেতা নজরুল ইসলাম সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুছা বলেন, সমাজে অবহেলিত, পিছিয়ে পড়া হতদরিদ্র শ্রমজীবি মানুষের বিপদ- আপদে পাশে থাকার চেষ্টা করছি, যাতে ঈদ আনন্দ উদযাপন সহ ভবিষ্যতে
এলাকার উন্নয়ন, সমস্যা সমাধান সহ সুখে- দুঃখে পাশে থাকব ইনশাল্লাহ।