কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কিশোরগঞ্জ কটিয়াদী ফেকামারা গ্রামের সৌদি আরবে মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার বাড়িতে খোজখবর ও চেক প্রধান করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুর রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ)
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সন্ধ্যায় ফেকামারা গ্রামে যান মন্ত্রী।
এ সময় নিহতের পরিবারে আর্থিক সহায়তার প্রধান করেন। নিয়তের মা স্ত্রী এক ছেলে দুই মেয়ে ভাই বোনদের পাশে আদর সোহাগ করে বলেন তোমাদের বাবা হারিয়েছ। সেটা আমরা পূরণ করতে পারব না কিন্তু তোমাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি চেয়ারম্যান বিএনপি’র নেতৃবৃন্দ সকলে তোমাদের পাশে আছি। মার বয়স্ক ভাতা স্ত্রী বিধবা ভাতা ছেলের পড়ার খরচ মেয়েদের পড়ার খরচ আমাদের সরকার চালাবে। আমরা তাদেরকে জমি ভিটা দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি। প্রশাসনিকভাবে ডিসি এসপি উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ড সহ সকল কর্মকর্তা নজরদারি রাখবে। মন্ত্রী বলেন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর এক মাসের মধ্যে তার সকল এজেন্ডা পূরণ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশে সকালে অফিস করে পরবর্তীতে আমরা যেখানে সমস্যা সেই স্থানে আবার চলে আসি। আমরা সন্ত্রাস চাঁদাবাজ মাদক বন্ধ করব একটি সুন্দর দেশ গড়বো। শহীদ জিয়ার আদর্শের গড়া দেশ নষ্ট হতে দেবো না। এই পরিবারের জন্য সৌদি আরব থেকে আইনি ভাবে লড়াই করে তাদের ন্যায্য টাকা আদায় করব। পরিবারের উপর সহায়তা হাত থাকবে। জাতীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন বলেন, এই পরিবারের কাছে আমি বারবার আসছি এবং সকল সহযোগিতা করে যাব আমার কটিয়াদী পাকুন্দিয়া বাসীর মধ্যে গরিব দুঃখী মানুষের পাশে সব সময় থাকবো উনারা আমাকে সম্মান দিয়েছে আমি সম্মানটুকু ধরে রাখবো । প্রিয়বাঁসী যখন কোন সমস্যায় পড়বেন সরাসরি আমারে ফোন অথবা যোগাযোগ করবেন। আমি আপনাদের পাশে আছি। আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম সহ-সভাপতি শফিকুল ইসলাম মিজানুর রহমানস্বপন মেনু মিয়া সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু মাহফুজুর রহমান মিঠু সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান হাজী মোহাম্মদ আলী যুবদলের সভাপতি মাসুদুর রহমান সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু কটিয়াদীর বণিক সমিতি সভাপতি ইলিয়াস আলী ছাত্রদল সভাপতি হাসিবুর রহমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সেলিম কৃষক দলের সভাপতি শাজাহান মিয়া আব্দুল রাশিদ সাইদুর রহমান আরিফুর রহমান সবুজ মামুন সজীব নাঈম সহ অনেক নেতৃবৃন্দ অবস্থিত ছিলেন। মাননীয় মন্ত্রী আরিফুল রহমান ফোকামারা থেকে সরাসরি আত্মীয় টানে সাবেক মেয়র কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের বাসভবনে যান। মেয়রের পরিবারের সবার সাথে কৌশল বিনিময় করেন। নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করেন। পরবর্তীতে সিলেটের উদ্দেশ্যে রওনা হন।