গাইবান্ধা থেকে মিলন খন্দকার: পবিত্র ঈদ -উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান ও কল্যান তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ টাকা বিতরন করেছেন গাইবান্ধা সদর আসনের এমপি আব্দুল করিম সরকার।
আজ (১৮ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে ৫০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে দুই হাজার টাকা করে এই নগদ অর্থ সহায়তা বিতরন করা হয়।
এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা-০২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারি সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান,ফয়সাল কবীর রানা, সদর থানার আমীর নুরুর ইসলাম মন্ডল ও সহকারি সেক্রেটারী নুরন্নবী সরকার সহ অনেকে।