তেজগাঁও প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ মার্চ ১৫, ২০২৬, ১৯:১৪

স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঝিল রেস্তোরাঁয় তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ ইসমাইল মিয়া। পরে তেজগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেজগাঁও প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, নির্ভীক সংবাদ’র উপদেষ্টা সম্পাদক মোঃ মাইন উদ্দিন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও নির্ভীক সংবাদ’র সম্পাদক এম একরামুল হক আসাদ ও আনিসুল হক বাবু, দৈনিক বাঙ্গালীর কণ্ঠের সম্পাদক শফিউল আজম, দৈনিক বিশ্ব মানচিত্রের সম্পাদক এড রাশেদ উদ্দিন, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ উল্লাহ ভূঁইয়া হারুন , সদস্য সচিব আতিকুর রহমান, ইফতার মাহফিলের আহ্বায়ক মোঃ বাহার চৌধুরী। এছাড়াও তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মুসাসহ এলাকার বিশিষ্ট ব্যবসাহী, সমাজসেবকগন অনুষ্ঠানে অংশ নেন।
প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ হোসেন স্বপন ( রাজধানী টিভি), মুস্তাফিজুর রহমান খান(নিউজ নিউ বাংলা), শাহিনুর রশিদ খান (দৈনিক ভোরের বার্তা), হিলালী হুজ্জাৎ মোহাইমেন মানি ( দৈনিক আমার দেশ), খ, ম আর আমিন বাকী (তাঁরা নিউজ), আরিফুল ইসলাম রনি ( নির্ভীক সংবাদ), নার্গিস কবির(দৈনিক ট্রাইব্যুনাল), নুরুল ইসলাম টিটু ( ইসলামী টিভি), নার্গিস চৌধুরী(দৈনিক বাঙ্গালীর কন্ঠ), বাবুল ইসলাম (দৈনিক ডেল্টা টাইমস), জাকিয়া হোসেন( দৈনিক ভোরের সময়), সারোয়ার হোসেন খান পলাশ (আলোকিত প্রতিদিন ও ফাষ্ট নিউজ), আহম্মেদ রুহুল ( নির্ভীক সংবাদ), মামুনর রশিদ জয়( নির্ভীক সংবাদ), মিলন শিকদার ( দৈনিক বাঙ্গালীর কন্ঠ), জহুরুল কবীর, আব্দুল মোতালেব রতন ( দৈনিক সমকাল) ও সাদিয়া তাবাসসুম সেতু (আলোকিত স্বদেশ), আবু ইউসুফ মজুমদার(সাপ্তাহিক দুর্নীতির সন্ধানে) সহ অনেকে।
দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন এস এম শামীম। দোয়া পরিচালনা করেন হান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মুফতি মাওলানা জাকারিয়া।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।