প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৬:৫৬

গত৬ই ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ বান্দবান স্থানীয় দৈনিক নতুন বাংলাদেশ ও ২৮ ই জানুয়ারি ২০২৬ ইং জনমত নিউজ24 বাংলার আলো সহ কয়েকটি অনলাইন পোর্টাল গণমাধ্যমে প্রকাশিত ‘নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তে চোরাচালান মোঃ ছৈয়দ এর হাত ধরে আসছে মাদক-গরু’ শীর্ষক সংবাদে একাংশে আমাকে চোরাকারবারীর মাফিয়া উল্লেখ করে যে মিথ্যা ও বানোয়াট সংবাদটি প্রচার হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এ মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

আমি বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংসদ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার আহবায়ক ও এলাকার একজন প্রতিষ্টিত ব্যবসায়ী। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কতৃক ২৭৬ (৯)বি স্মরক মুলে উপজেলার চাকডালা বাজার ২০২৫-২০২৬ সালের বান্দরবান জেলা পরিষদ দরপত্র মুল্যায়ন কমিটি ০৯/০৭/২০২৫ ইং সালের সভার সিদ্ধান্ত মোতাবেক বাজার ফান্ড সংস্থার নিয়ন্ত্রণাধীন চাকডালা বাজার সর্বোচ্চ দর মূল্যে ইজারারা পেয়ে ইজারাদার নিয়োগ প্রাপ্ত হয়ে,দীর্ঘদিন ধরে আমি সুনামের সাথে ঠিকাদারী সহ সম্পুর্ণ বৈধ ভাবে ব্যবসা করে আসছি। সাথে সাথে সামাজিক কল্যানমুলক বিভিন্ন কাজ করে আসছি।

আমার এ সুখ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে একটি প্রতিপক্ষ হয়তো মিথ্যা প্রোপাগাণ্ডা চালিয়ে আমার সুনাম ক্ষুন্ন করে সমাজে ও প্রশাসনের কাছে আমাকে হেয় করতে উঠে পড়ে লেগেছে। আমার জীবনে আমি কখনো অন্যায় ও অবৈধ কোন কাজে পা বাড়াইনি। সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তাহা অত্যন্ত ঘৃনিত মিথ্যাবাজি ছাড়া কিছুই নয়। সংবাদে সাংবাদিকতার কোন ইথিক্স ছাড়া কারো রেফারেন্স উল্লেখ না করে হাওয়ার উপর সংবাদ প্রচার করেছে। তাছাড়া সাংবাদিকতার নীতিনৈতিকতা বিবর্জিত ভাবে আমার বক্তব্য না নিয়ে একপেশে উড়ো অভিযোগ লিখে সাধারণ মানুষ ও প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে মাত্র। আমি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ মিথ্যা সংবাদে প্রশাসন সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে সাংবাদিক ভাইদের এ ধরনের বানোয়াট সংবাদ প্রচারে বিরত থাকার অনুরোধ করছি নতুবা আবার কখনো এ ধরনের মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।