নাজিরপুরের আলোচিত সেই সি.এ’র বদলি

প্রকাশিতঃ মে ১১, ২০২৬, ১৬:২০

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলোচিত সামুদ্রাক্ষির-কাম-কম্পিউটার অপারেটর (সি.এ) ইয়াসির আরাফাত এর বদলি আদেশ।

আজ সোমবার (১১ মে) পিরোজপুর জেলা প্রসাশক আবু সাঈদ এর স্বাক্ষরিত এক অফিস আদেশ মাধ্যমে বদলি করা হয়।

নাজিরপুর উপজেলা পরিষদ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর মোঃ ইয়াসির আরাফাতকে জিয়ানগর ও একই পদে জিয়ানগরে সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর শাহারিয়া কে নাজিরপুরে বদলি করা হয়।

উল্লেখ, সি.এ মো. ইয়াসির আরাফাত বিরুদ্ধে ৪০ টাকার কাজে নয়-ছয়; ফাইল গায়েব, নাজিরপুর হাসপাতালের রোগীর খাদ্য অর্ধেক যায় ঠিকাদার ও কর্মকর্তার পেটে ও বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করে প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল তোলার অভিযোগসহ সি.এ’র বেনামে ঠিকাদারি করার তথ্য নিয়ে দৈ‌নিক যায়যায়‌দিন প‌ত্রিকা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মি‌ডিয়া‌তে নিউজ প্রকাশিত হয়।