মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)থেকেঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় গতকাল সোমবার(১২ এপ্রিল) দুপুরের দিকে বাচ্চাদের সাথে ৮ বছরের শিশু কন্যা জান্নাতুল ওরফে ছোয়া গোসল করতে পুকুরে যায়। এ সময় সাঁতার না জানা ছোয়া পুরনো পুকুর ঘাটের সিঁরি পিচ্ছিল থাকার কারণে পা-পিছলে পুকুরের পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করলে, আত্মীয়-স্বজনরা বিষয়টি আরো নিশ্চিত করার জন্য খুব দ্রুত মদনপুর আল বারাকা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার শিশু কন্যা ছোয়াকে মৃত বলে ঘোষণা করে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউপির বড় সাদিপুর গ্রামের সোহেল মিয়ার সাঁতার না জানা শিশুকন্যা অন্যান্য বাচ্চাদের সাথে পার্শ্ববর্তী দালালবাগ নামে পুরনো একটি পুকুরে গোসল করতে যায়। শিশু কন্যার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে। সোকের ছায়ায় পুরো এলাকাটি নিরব নিস্তব্ধ হয়ে যায়। গ্রামজুরে ছড়িয়ে পড়ে কান্নার রোল।