কিশোরগঞ্জের মিঠামইনে বিদ্যুৎপৃষ্ঠে যুবক নিহত

প্রকাশিতঃ এপ্রিল ১৩, ২০২৬, ০৫:৪৪

 

মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিউন হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার ১২ এপ্রিল সন্ধ্যায় ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঘটনাটি ঘটে।

রাজিউন হোসেন হোসেনপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।

মিঠামইন থানার উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যার আগে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাত ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।