স্টাফ রিপোর্টার : জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ময়ূরপঙ্খী ইন্ট্রারপ্রানার ও ইয়ুথ কার্নিভাল-২০২৬’ এবং ‘ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার( ১২/৪) রাতে রাজধানীর মটস অডিটোরিয়ামে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের এর উদ্যোগে ও আর. এস ইভেন্ট মিডিয়ার ইভেন্ট ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।
ব্যাংকার ও ময়ূরপঙ্খীর পিস এম্বাসেডর রিফাত মাহবুব সাকিব, ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের ব্যাবস্হাপনা পরিচালক ও সিনিয়র সাংবাদিক জ. ই, বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন, ইউএস বাংলার জিএম কামরুল ইসলাম, মটসের পরিচালক জেমস গোমেজ, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন, জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, জনপ্রিয় নাট্যকার জিনাত হাকিম,
বিশিষ্ট নারী উদ্যোক্তা লায়ন (বিডিজি) হেলেন এ নাসরিন, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফেরদৌস খান আলমগীর (এম জে এফ), টিআইবি সদস্য ড. বিপুল আহমেদ চৌধুরী, সেফ ট্রেইনার রুবেনা রুবি, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সির সিইও এসএম মাহবুব আলম শুভরাজ, উদ্যোক্তা ও অভিনেত্রী ক্যামেলিয়া নিশানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাজের স্বীয় কর্মে জনপ্রিয় নন্দিত এমন ২৫ জন বিশিষ্ট গূণীজনদের বিভিন্ন ক্যাটেগরিতে স্ব-স্ব পেশায় বিশেষ অবদানের জন্য ‘মেডেল অব অ্যাচিভমেন্ট’ তাদের হাতে তোলে দেয়া হয় ।
এর মধ্যে ক্রিকেটার আব্দুর রাজ্জাক, সালমা খাতুন, এশিয়ান টিভির সাংবাদিকতায় ও সফল সংগঠক হিসেবে সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, দেশ টিভির সাংবাদিক শাহাদাৎ হোসেন নিশাদ, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ,
সমাজসেবিকা হিসেবে লায়ন (ডিজিপি) হেলেন এ
নাসরিন,
ব্যাংকার ও কবি মুহাম্মদ আবুল বাশার, মিডিয়া পরিচালক শাহিন আলম জয়, জাতীয় মানবাধিকার সমিতির মন্জুর হোসাইন ঈষা,
অভিনেত্রী ক্যামেলিয়া নিশান, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, শিরিন শিলা,পরিচালক দেবাশীষ বিশ্বাস,
ডিজে নাইরা, উদ্যোক্তা অলিল আহমেদ,
জে আই খান আরিয়ান, সালমান ফার্সি, উপস্থাপক রওযাতুল জান্নাত, দিয়া আহসান, ব্যাংকার মো.জাকারিয়া পারভেজ, মো. তোফাজ্জল হোসেন, স্বাস্থ্য ও সমাজ সেবায় মো. মজিবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, রুপসী বাংলা টিভির সাংবাদিক রুবেল ভূইঁয়া, বেগমগঞ্জ- সোনাইমুড়ী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও স্কিল পলিটেকনিক ইনস্টিটিউট এর পরিচালক মোঃ গিয়াস উদ্দিন মিঠু, নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজল, জিমে বিশেষ সেবাদান করায় লুৎফর রহমান ভূঁইয়া, বুশরা কবির, শিশুশিল্পী তাসিন-তাজিম সহ আরো অনেককেই এ সম্মাননা পদকে ভূষিত করা হয়।
জমকালো এই অনুষ্ঠানের পুরোটাই ছিল নাচ ও গানসহ কেক কাটার জমকালো মিলনমেলা। সেই সাথে ইন্টারন্যাশনাল ইভেন্ট ‘আইপা অ্যাওয়ার্ড’ এর ২য় আসর আয়োজনের বিষয়েও বিস্তারিত জানানো হয়।
অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের অনুষ্ঠানটি সবার আন্তরিক সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।