ভালুকা থেকে তমালকান্তি সরকারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবৈধ রিভলভারের গুলিতে পিতা খোকা মিয়াসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি তারই ছেলে রানা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে রবিবার (১২ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে রানা তার কাছে থাকা অবৈধ রিভলভার দিয়ে গুলি চালালে পিতা খোকা মিয়াসহ ঘটনাস্থলে থাকা আরও একজন গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত রানাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ভালুকায় ছেলের গুলিতে পিতাসহ দুইজন আহত
প্রকাশিতঃ এপ্রিল ১২, ২০২৬, ০৯:১৫