কিশোরগঞ্জের বাজিতপুরে হুমাইপুরে খামার প্রকল্পে বাধা ও হুমকির অভিযোগে মানববন্ধন

প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২৬, ১৫:৫৮

 

মোঃ মিজানুর রহমান
,কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নে নিজস্ব জমি ভরাট করে বাড়ি নির্মাণকাজে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (বিকাল ৪টা) হুমাইপুর ইউনিয়নে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় শতাধিক নারী-পুরুষ। প্রাণিসম্পদ ও কৃষিভিত্তিক খামার প্রকল্পসহ গরিব-অসহায় মানুষের বাসস্থান নির্মাণ উদ্যোগে স্থানীয় স্বার্থান্বেষী মহল ও সন্ত্রাসীদের বাধার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে প্রকল্পের স্বত্বাধিকারী মাওলানা আব্দুল হাকিম ফরিদী অভিযোগ করে বলেন, প্রভাবশালী একটি চক্রের সহযোগিতায় স্বপন মিয়া, হোসেন মোল্লা ও কুতুব মৌলভী প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন। তিনি আরও বলেন, হুমাইপুরের কিছু দুষ্কৃতকারীও এ কাজে তাদের সহযোগিতা করছে।

তিনি ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সরকার ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ কাছম আলী, মো. তৌহিদ মিয়া, মো. আব্দুর রহমান, মো. জুলহাস মিয়াসহ আরও অনেকে। মানববন্ধন থেকে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, গরিব ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।