সোনারগাঁওয়ে ফুটবল ফিরিয়ে আনতে পুকুরের পানি কেড়ে নিল আপন দুই ভাইয়ের জীবন

প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২৬, ১০:৩০

মো.মোক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকেঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ দিকে আব্রাহাম (৭) ও আদনান (১০) নামে আপন দুই ভাই ভাড়া বাড়ির আঙ্গিনায় ফুটবল খেলছিলেন। হঠাৎ পাশে থাকা মাহাবুব খাঁনের পুকুরে ফুটবল গড়িয়ে পানিতে চলে যায়। এ সময় পুকুরের পানি থেকে ফুটবল ফিরিয়ে আনতে আপন দুই ভাই জীবন কেড়ে নেওয়া পুকুরের পানিতে নেমে পড়ে। এ হৃদয়বিদারক ঘটনা মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ভিড় জমায়। নিহতের বাবা মার চোখের পানিতে আকাশের বাতাস ভারি হয়ে এলাকায় নেমে আসে সোকের ছায়া। এলাকার হাজারো নারী-পুরুষ করুন দৃষ্টিতে, নিহত দুই ভাইয়ের মরদেহে একদৃষ্টিতে তাকিয়ে থাকে।

সরে জমিনে হাজারো মানুষের ভিড়ে এলাকাবাসী জানায়, কুষ্টিয়া জেলার মেহেরপুর উপজেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সিদ্ধিরগঞ্জ ইপিজেডে চাকরি করতেন। গত চার বছর যাবৎ চাকরির সুবাদে কাঁচপুর ইউপির রায়েরটেক গ্রামে মোগল খানের বাড়িতে ভাড়ায় থাকেন। ফুটবল ফিরিয়ে আনতে পুকুরের পানি কেড়ে নেওয়া আব্রাহাম ও আদনান নামে আপন দুই ভাই কাঁচপুর পুরান বাজার এলাকার আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে মাদ্রাসার ছাত্র ছিলেন।