মো.মোক্তার হোসেন সোনারগাও (নারায়ণগঞ্জ) থেকেঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় গত দুই দিনে টানা বৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃষ্টির পানি প্রবেশের ভারী যানবাহন চলাচলে বড় বড় গর্তে খানাখন্দে তৈরিতে সড়কে বেহাল দশায় পরিণত হয়। তিনটি গাড়ি উল্টে বিকল হয়ে ,গত বুধবার রাত ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর অবধি মেঘনা টোল প্লাজা এলাকা থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ ধীরে ধীরে কখনো রিপিট যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের লেনের দুইপাশের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা দুই দিনের বৃষ্টির ফলে ভারী যানবাহন চলাচলে সড়কের দুই পাশে জমে থাকা পানি সহ কাঁদা মাটি সড়কে প্রবেশ করে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে সৃষ্টি হয়। মহাসড়কের মদনপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত খানাখন্দের কারণে তিনটি গাড়ি উল্টে গিয়ে বিকল হয়ে যায়। মহাসড়ক ঘেঁষে জ্বালানি তেলের পাম্প গুলোতে তেল সংগ্রহে গাড়ির চালকরা যার যার মত গাড়ি পার্কিং করার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ সূত্রে, ঢাকা সিলেট মহাসড়কে বৃষ্টির কারণে খানাখন্দে গাড়ি চলাচল অনুপযোগী হয়ে যায়। কাচপুর ব্রিজের নিচ দিয়ে সিলেটমুখী মহাসড়কে গাড়ি প্রবেশ করতে না পারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে তীব্র যানজটের সৃষ্টি হয়।যানজট নিরাশনে পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কের তিন স্থানে ঘটে যাওয়া গাড়ি উল্টে বিকল হওয়া গাড়ি সরিয়ে নিতে কাচপুর হাইওয়ে পুলিশের কাজ চলমান রয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।