ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা পৌরসভা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয় হাইওয়ে পুলিশ, ভালুকা; ট্রাফিক পুলিশ, এবং ভালুকা মডেল থানা।
অভিযান চলাকালে সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র যাচাই, ট্রাফিক আইন মানতে সচেতনতা সৃষ্টি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভালুকায় সড়ক পরিবহন আইনে যৌথ অভিযান
প্রকাশিতঃ এপ্রিল ৮, ২০২৬, ১৬:৪২