মো.মোক্তার হোসেন,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকেঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে গতকাল সোমবার (৬এপ্রিল) সকালের দিকে বসত ভিটার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে জামির (৫০), মঞ্জির(৪০), আলীআক্কাস (৫৫), নামে ৮/১০ জনের মহিলা সহ একটি সন্ত্রাসী দল দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রের সজ্জিত হয়ে দিনমজুর আমির হোসেন বাড়িতে হামলা চালায়। হামলা চলাকালে বসতবাড়ি সীমানা প্রাচীর উঠিয়ে টিনদিয়ে করা বাউন্ডারি ব্যাপক ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে দিনমজুর সহ তার স্ত্রীকে এলোপাথারি ভাবে পিটিয়ে গলা টিপে আহত করে। জরুরী সেবা পেতে ৯৯৯ কল করলে ঘটনাস্থলে পুলিশ আসলেও কোন প্রতিকার না পেয়ে রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশের কাছে অভিযোগ দেয়ার খবর পেয়ে ভূমিদস্যরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
অভিযোগ সূত্রে থেকে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউপির ইলিয়াসদি গ্রামের দিন মজুর আমির হোসেন পৈত্রিক ওয়ারিশসূত্রে সাড়ে ১৭ শতক ভূমির মালিক হন। পূর্ব শত্রুতার জের ধরে ইতিপূর্বে একই গ্রামের মৃত, আহম্মদ আলীর ছেলে জামির হোসেন, আলী আক্কাসের ছেলে মঞ্জির, আলী আক্কাস, নয়ন, জাহানারা নামে মহিলা সহ দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী পূর্ব পরিকল্পিতভাবে পৈত্রিক ভিটা দিনমজুরের বসত ভিটার ওপরের পিছন দিক দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা চালায়।
দিনমজুর আমিরের স্ত্রী সুরাইয়া বেগম জানান, উত্তেজিত হয়ে বিবাদীরা আমার স্বামীর বাড়ির সীমানার পিলার উঠিয়ে টিনের বেড়া ভাংচুর করে এ সময় আমরা বাধা দিতে গেলে আমাকে এবং আমার স্বামীকে এলোপাথা এভাবে পিঠে আহত করে, এবং আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ধরে।বাউন্ডারি ভাঙচুরের কারণে আমাদের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে। পরবর্তীতে তারা জোরপূর্বক আমাদের নির্মাণাধীন ঘরের কাজর ব্যবহৃত বাহির থেকে মাটি আনা বন্ধ করে শ্রমিকদের ভয়-ভীতি দেখিয়ে বিদায় করে দেয়। এই ঘটনায় থানায় অভিযোগ করলে ভূমিদস্যুরা আমার রান্নার কাজে ব্যবহৃত বাড়ির গ্যাস লাইন বন্ধ করে দেয়। তিনি আরো বলেন,আমরা গরিব ও অসহায়, এই বলে প্রশাসনের কাছে ন্যায়বিচারের প্রার্থনা করেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি এলাকায় বসে মীমাংসার জন্য বলা হয়েছে।