আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হবেন মফিজুর রহমান

প্রকাশিতঃ এপ্রিল ৬, ২০২৬, ১৮:৫৯

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সদ্ভাব্য মেয়র কাউন্সিলর প্রার্থীরা জনগণের আস্থা অর্জন করে বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। সামাজিক রাজনৈতিক ক্রীড়া অনুষ্ঠানে নিজেদের উপস্থিতি মাধ্যমে জানান দিচ্ছেন আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন তারা। ভোটারদের আস্থা অর্জন করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে করতে চাই।

নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, সরকারের সদিচ্ছা থাকলে এবছরের শেষের দিকে পটিয়া পৌরসভা নির্বাচন হতে পারে ধারণা করা হচ্ছে। কিন্তু পটিয়া পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে দেখা
যাচ্ছে সদ্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে একাধিক প্রার্থীর নাম শুনা যাচ্ছে। তার মধ্যে অন্যতম পটিয়া পৌরসভা ছাএদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পটিয়া পটিয়া সরকারি কলেজ ছাএদলের সাবেক সহ সভাপতি, পৌর বিএনপির সদস্য, সাবেক ছাএনেতা মফিজুর রহমান আসন্ন পটিয়া পৌরসভা
নির্বাচন’কে সামনে রেখে আগে ভাগে
প্রস্তুতি শুরু করেছে। মো: মফিজুর রহমান ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা ও অভিজ্ঞতা রয়েছে বলে সুএে জানা যায়। তার সততা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের পাশাপাশি বহুগুণের যোগ্যতা তাকে করেছে অনন্য। দীর্ঘ পথচলায় সুখে-দুঃখে, প্রয়োজনে-অপ্রয়োজনে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।
এ বিষয়ে সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান জানান,এলাকার উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত ওয়ার্ড গঠনের লক্ষ্যে তিনি এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন।
তিনি অঙ্গিকার করেন, মাদক ও ইয়াবা মুক্ত ওয়ার্ড গড়ে তুলতে এবং সড়ক, ড্রেনেজ ও পরিচ্ছন্নতার টেকসই উন্নয়ন নিশ্চিত করা, তরুণদের জন্য কর্মসংস্থান,
মাদক ও অপরাধমুক্ত নিরাপদ সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহজপ্রাপ্যতা বৃদ্ধি, অসহায়, দুস্থ ও প্রবীণদের পাশে থেকে সামাজিক সহায়তা জোরদার,
জনগণের সমস্যার দ্রুত সমাধান সহ জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করবেন,তিনি বিশ্বাস করেন একটি উন্নত ওয়ার্ড গড়তে প্রয়োজন সবার অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা চালাবেন।
এজন্য তিনি ৮ নম্বর ওয়ার্ড জনগণের সেবা করতে তিনি সকলের সহযোগিতা দোয়া প্রার্থনা করেন।