ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গাদুমিয়া বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি যাত্রাপালা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। অভিযানে ঘটনাস্থলের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
জানা যায়, অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে যাত্রাপালার আয়োজন চলছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন এবং ভালুকা মডেল থানা পুলিশ। তারা জানান, জনশৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের অবৈধ আয়োজনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মধ্যেও এ পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
ভালুকায় অবৈধ যাত্রাপালা বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশিতঃ এপ্রিল ৫, ২০২৬, ১৮:৫৭