সোনারগাওয়ে অবৈধ ৫ টি চুনা কারখানা গুড়িয়ে দিল প্রশাসন

প্রকাশিতঃ এপ্রিল ৫, ২০২৬, ১৮:৪৯

মো.মোক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকেঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ভ্রাম্যমান আদালত রোববার (৫এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা অব্দি অবৈধভাবে গড়ে ওঠা ৫ টি চুনা কারখানা ভেঙ্গে গুড়িয়ে অবৈধভাবে তিতাস কর্তৃক গ্যাস সংযোগ নেওয়া গ্যাস নিরবিচ্ছিন্ন করে দেয়। প্রশাসনের অভিযান চলাকালে পৌরসভা ও পিরোজপুর ইউপিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহীদ, গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা, পুলিশ সোনারগাঁও থানা ও সোনারগাঁও ফায়ার সার্ভিস।

একাধিক সূত্র থেকে জানা যায়, উপজেলার পৌরসভা ও ইউপিতে অবৈধভাবে গ্যাস সংযোগে গড়ে ওঠা চুনা কারখানা গুড়িয়ে দেয়।এ সময় একটি রেস্টুরেন্ট অবৈধভাবে গ্যাস সংযোগের কারণে ২৫ হাজার টাকা জরিমানা করে। প্রশাসন বলেন, এসব কারখানাগুলো অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার কারণে প্রতিদিন ৫৬ হাজার গণফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হয়েছিল। যার কারনে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।এই অভিযানে ১১শ ফুট পাইপ জব্দ করেন।