ভালুকা থেকে তমাল কান্তি সরকার
ময়মনসিংহের ভালুকা পৌরসভার পুরাতন বাজার এলাকায় সরকারি শেড ঘর দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের আঁধারে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি ধীরে ধীরে শেডটির নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে।
সরেজমিনে জানা যায়, দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকা সরকারি এই শেডটি হঠাৎ করেই কিছু লোক দখলে নিয়ে সেখানে বিভিন্ন কার্যক্রম শুরু করার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই এ ধরনের দখল কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং এতে ভবিষ্যতে বাজারের শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, রাতের বেলা সুযোগ নিয়ে দখলদাররা স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে ভালুকা পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল। দ্রুত তদন্ত সাপেক্ষে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
ভালুকা পৌরসভার পুরাতন বাজারে সরকারি শেড দখলের অভিযোগ
প্রকাশিতঃ এপ্রিল ৫, ২০২৬, ০৭:১৮