মোক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকেঃ
চলো এবার যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় শনিবার (৪ এপ্রিল) রাতের প্রথমদিকে সোনারগাঁও থানার ওসি’র নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযান চলাকালে আভিজানিক দলটি জাঙ্গাল গ্রামের আঃ করিম বেপাড়ির বাড়ির গ্যারেজে পার্কিং করা মাদকের সম্রাট ইমনের ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি চালায়,এ সময় পিছনের ব্যাগডালা খুলে ৩২ কেজি গাঁজা উদ্ধার করে। মাদকের সম্রাট ইমন পলাতক রয়েছে। পুলিশ গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছেন।
পুলিশ সূত্র থেকে, ইতিপূর্বে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ্ উপজেলার ১০ টি ইউপি একটি পৌরসভার বিভিন্ন মসজিদ,চলমান জনসভা গুলোতে, সর্বস্তরের জনতার মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনা বৃদ্ধি করতে বক্তব্য রাখেন,সর্বশ্রেণীর লোকের কাছে সহযোগিতা কামনা করে “চলো এবার যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে “যুদ্ধ” ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় মাদক নির্মূলে পুলিশের অভিযানের পর অভিযান চলমান রয়েছে। এই অভিযানে ইতিবাচক সাধারণ মানুষের মাঝে ধীরে ধীরে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। মাদক মুক্ত সমাজ গঠনে এলাকাবাসী প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে।