ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা বাঘের বাজার সংলগ্ন মুন্সিবাড়ি এলাকায় রাস্তা কেটে সেপটিক ট্যাংক নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যার অবশেষে সমাধান হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা জনৈক হুসেন মিয়া রাস্তার একটি অংশ কেটে সেপটিক ট্যাংক নির্মাণের উদ্যোগ নেন, যার ফলে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। বিষয়টি স্থানীয়দের মাঝে অসন্তোষের সৃষ্টি করে।
পরে অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের উদ্যোগ নেন।
এ বিষয়ে হুসেন জানান, রাস্তা স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত তিনি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ বন্ধ রাখবেন।
স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।
ভালুকায় রাস্তা কেটে সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে সমাধান
প্রকাশিতঃ এপ্রিল ৪, ২০২৬, ০৬:৫৫