সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এতিম ২ শিশুর পাশে পাকুন্দিয়া উপজেলা উপজেলা প্রশাসন

প্রকাশিতঃ এপ্রিল ২, ২০২৬, ১৭:১৬

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ (১৩) এবং মারুফ (১১) নামে এতিম দুই শিশুর আর্তনাদের ছবি ও ভিডিও ছড়িয়ে পরে। বিষয়টি উপজেলা প্রশাসনে নজরে আসলে তাদের পাশে দাঁড়িয়েছে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া উপেজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস শিশুদের বাড়ি গিয়ে নগদ টাকা ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে তাদেরকে সহযোগীতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল হাসান শাহীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, পাকুন্দিয়া পৌরসদরের সৈয়দ্গাঁও গ্রামের দিনমুজর মানিক মিয়া ৫বছর আগে মারা যান। সেই থেকে দুই শিশু নানার বাড়ি এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামে বসবাস করত। দুই শিশুর মা অন্যত্র বিয়ে হয়ে গেলে তাদের কদর কমে যায় এবং এক পর্যায়ে নানার বাড়িতেও তাদের জায়গা হয়নি। ফিয়ে আসে বাবার ভিটায় সেখানেও তাদের দেখভাল করার মত কেউ নেই। চাচারাও তাদের দায়িত্ব নিচ্ছেন না। নিরুইপায় ওই দুই শিশু বাজারে ঘুড়ে ভিক্ষাবৃত্তি করে দিনাতিপাত করতে থাকে।

এ নিয়ে গত ১এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে মানবিক সহায়তা চেয়ে একধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পরে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে পরদিনেই এতিম দুই শিশুর পাশে দাড়াঁন ইউএনও। তাদের কে নগদ ১০হাজার টাকা সহ প্রয়োজনীয় খাদ্য সামগী তাদের হাতে তুলে দেন। প্রশাসনের এমন মানবিক উদ্যোগে স্থানীয় লোকজনদের মাঝে উচ্ছাস দেখা যায়।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলন, সরকারের নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসন সবসময় এধরনের মানবিক কাজ করে থাকে। এতিম দুই শিশু কে প্রাথমিকভাবে নগদ টাকা ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে এবং তাদেরকে পরবর্তিতে বাড়ী নির্মাণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে।