মো. মোক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকেঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর সকাল থেকে রাসেল ও হামিদ নামে দুই গ্রুপের দেশি তৈরি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা দাওয়া শুরু হয়।এ সময় বাড়িঘর ও দোকান-পাট ভাঙচুরে অত্র এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই গ্রুপের কমপক্ষে ১০ জন হয়। স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতাল সহ রাজধানী অভিমুখী নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউপির পাঁচানি-শান্তিনগর এলাকায় রাসেল ও হামিদ নামে দুই গ্রুপের এলাকা নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জের টেনে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের উত্তেজনা চলছিল।এর ঐ ধারাবাহিকতায় এ রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙচুর চলাকালীন সময় দুই গ্রুপের গুরুতর আহত সহ অত্র এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ স্ব-শরীরে হাজির থাকার পরও এলাকার পরিস্থিতি থমথম করছে।