কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলনের জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার

প্রকাশিতঃ এপ্রিল ২, ২০২৬, ০৭:৩৬

মোঃ মফিজউদ্দিন নয়ন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

মঙ্গলবার (৩১মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় বিনা অনুমতিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ধারার বিধান অনুযায়ী উপজেলার করগাঁও ইউনিয়নের আলমগীরকে ১ লক্ষ টাকা এবং একই অপরাধে মো. কবির মিয়াকে ৫০ জাহার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজারে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ বলেন, বিনা অনুমতিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার করগাঁও ইউনিয়নের আলমগীরকে ১ লক্ষ টাকা এবং একই অপরাধে মো. কবির মিয়াকে ৫০ জাহার টাকা এবং পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কটিয়াদী উপজেলা প্রশাসন সকল দুর্নীতি বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।