শিবপুরে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেনকে সংবর্ধনা

প্রকাশিতঃ এপ্রিল ১, ২০২৬, ১৬:৪৬

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১এপ্রিল) বেলা ১২ টায় শিবপুর উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়া, উপজেলা জাসাসের আহবায়ক এস এম আরিফুল হাসান, সদস্য সচিব মাহবুব খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুব খান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মনজুর এলাহী বলেছেন, আমি আপনাদের সাথে ওয়াদা করেছিলাম, আমি এমপি নির্বাচিত হতে পারলে প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন স্যারকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করব। আজ সেই কথার বাস্তবায়ন করেছি। সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, আমাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় আমি প্রধানমন্ত্রী তারেক রহমান, নরসিংদীর সকল সংসদ সদস্য ও জেলা বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে সৎ ভাবে এই দায়িত্ব পালন করতে পারি।