পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত মাহাবুব আলম (৩৮) নামে
এক সিএনজি চালক ৪ দিন চিকিৎসাধীন অবস্থায়
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিহত হয়েছে। ২৯ মার্চ
রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত মাহাবুব আলম পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম চাটরা গ্রামের এজাহার মিয়ার পুএ। গত ২৬ মার্চ সকাল প্রায় ১১টার দিকে একই ইউনিয়নের মধ্যম চাটারা গ্রামের একটি দোকানের সামনে তাঁকে ছুরিকাঘাত করে নুর মোহাম্মদ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুব আলমের সঙ্গে একই এলাকার নুর মোহাম্মদ (৩৯)’র দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২৬ মার্চ সকাল সাড়ে ১০ টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে নুর মোহাম্মদ ধারালো অস্ত্র দিয়ে মাহাবুব আলমকে
ছুরিকাঘাত করেন। আহত মাহবুব কে
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে তার অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে
উন্নত চিকিৎসারর জন্য পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চার দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাত সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘটনার দিনই নিহতের স্ত্রী তাহমিনা জান্নাত বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। একই দিন স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।নিহতের স্ত্রী তাহমিনা জান্নাত এ-বিষয়ক জানান, ‘জমি-সংক্রান্ত বিরোধের জেরেই আমার স্বামীর ওপর হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, জমি নিয়ে পূর্ব বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রুজু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভুক্তভোগীর মৃত্যুর পর মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজনের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে বিষয়টি নিশ্চিত করেন।