তেল পাঁচার ঠেকাতে গাইবান্ধার ২২ পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২৬, ১৫:৪৭

গাইবান্ধা থেকে মিলন খন্দকার:জ্বালানি তেল পাঁচার ঠেকাতে গাইবান্ধার সাত উপজেলার ২২ টি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

আজ সোমবার( ৩০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

জেলা প্রশাসক জানান, গাইবান্ধার সাত উপজেলায় ডিজেল,অকটেন ও পেট্রোল নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং পাঁচার রোধে প্রত্যেকটি পাম্পে একজন করে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনকে ট্যাগ অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা পাম্পগুলোতে তেলের মজুত, সরবরাহ ব্যবস্থা ও বিক্রয় কার্যক্রমে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

জেলার ২২ টি পাম্পে ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা হলেন,

গাইবান্ধা সদর উপজেলার মেসার্স এস এ কাদির এন্ড ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ আল আমিন, মেসার্স আর রহমান ফিলিং স্টেশনে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার কাজল মিয়া, মেসার্স হাসনা ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সুজন মিয়া ও মেসার্স গাইবান্ধা ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

সুন্দরগঞ্জ উপজেলার পুর্ব বাইপাস মোড়ের খলিল ফিলিং স্টেশনে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়া,সুন্দরগঞ্জ ফিলিং স্টেশনে উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মোজাম্মেল হক, পশ্চিম বাইপাস মোড়ে মেসার্স করিম এন্ড সন্স ফিলিং স্টেশনে উপজেলা জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মোঃ খোকন রানা, ধর্মপুর মের্সাস জোবেদা ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও বামনডাঙ্গা ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ রুবেল মিয়া দায়িত্ব পালন করবেন।

গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালীয়া হিরক মোড়ে মেসার্স জেপি ফিলিং স্টেশনে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমান, কোমরপুরের মেসার্স এথিনা ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন অফিসার সত্য রঞ্জন সাহা, চানপুর খলসীর মেসার্স মৌসুমী ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক, একই এলাকার মের্সাস বাধন ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, ফাঁসিতলার মেসার্স বিনিময় ফিলিং স্টেশনে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক ও পান্থাপাড়া এলাকায় মেসার্স গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশনে উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম মন্ডল দায়িত্ব পালন করবেন।

পলাশবাড়ী উপজেলায় মাঠের বাজার মেসার্স রুপ ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, পলাশবাড়ী ফিলিং স্টেশনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন ও সরকার ফিলিং স্টেশনে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ দায়িত্ব পালন করবেন।

সাদুল্লাপুর উপজেলার মেসার্স শাহানা ফিলিং স্টেশনে দায়িত্ব পালন করবেন উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রব সরকার।

এছাড়া সাঘাটা উপজেলায় মেসার্স জুমারবাড়ী টের্ডাসে দায়িত্বে থাকবেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ওয়ালিউর রহমান, কচুয়া হাটে মের্সাস ভাই ভাই ট্রেডার্সে উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি অফিসার আরিফুজ্জামান ও ভরতখালীর মেসার্স আবুল কালাম আজাদ পাম্পে উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ হাসানুর রহমান ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।