সাকিলা সুলতানা : রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের তালিকা:
পুলিশের দেওয়া তথ্যমতে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সবুজ হোসেন (২৯), মোঃ রাহাত দমাদ্দার (২১), মোঃ আজাদ হোসেন (৩৫), সোহানুর রহমান মোঃ সাগর (২৮), মোঃ জুয়েল (২০), মোঃ ইসমাইল (৩৮), মোঃ সবুজ মিয়া (৩৮), মোঃ মিজান (৩৮), আব্দুস সালামা (২২), রাসেল মিয়া (৩০), নাঈম হোসেন (৩৫), মোঃ ওয়াসেল আহম্মেদ (২২), সিরাজুল ইসলাম (৩৮), মোঃ কাউছার (২৩), মোঃ ফয়সাল মাহমুদ (২৫), মোঃ সুমন আলী (৩৮), বিভাষ মিত্র (২৯), মোঃ জাকির হোসেন (২০), শ্রী কীত্তন মন্ডল (৩৩), মোঃ ইসতিয়াত শাহরিয়ার (২৫), রেজোয়ান ইসলাম রনি (৩১), মোঃ ইব্রাহিম (১৯), মোঃ আব্দুল কুদ্দুস (৬০), মোঃ রফিক (৬০) ও মোঃ জুবায়ের আলম (২৫)।
অভিযান ও আইনি পদক্ষেপ:
হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধীদের চিহ্নিত করতে শনিবার ভোর থেকে রাত পর্যন্ত বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান: ২৫ জন গ্রেফতার
প্রকাশিতঃ মার্চ ২৮, ২০২৬, ১৬:৩১