মো. মঞ্জুর মোল্লা : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ডুবুরি দল। আজ বিকেলে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে তলিয়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফেরিতে ওঠার সময় যান্ত্রিক ত্রুটি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলে যাত্রীবাহী বাসটি সরাসরি নদীতে পড়ে যায়। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের বিশেষ টিম ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর একে একে ২৪ জনের নিথর দেহ নদী থেকে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।
উদ্ধার অভিযান:
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। পানির প্রবল স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ কিছুটা ব্যাহত হলেও এখন পর্যন্ত আমরা ২৪ জনের মরদেহ উদ্ধার করেছি। ভেতরে আরও কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত হতে আমাদের ডুবুরি দল তল্লাশি অব্যাহত রেখেছে।”
এই ঘটনায় এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পদ্মা পাড়। এদিকে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সকলে দোয়া করছেন— আল্লাহ তায়ালা যেন নিহতদের ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন শোক সইবার শক্তি দান করেন। আমিন।
উদ্ধারকৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং বাসটি পানি থেকে তোলার প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনা: ২৬ জনের মরদেহ উদ্ধার, শোকের ছায়া
প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৬, ১৭:২৭