পটিয়ায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে তারেক রহমান রাজনীতি গবেষণা কেন্দ্র মহান স্বাধীনতা দিবস পালন

প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৬, ১৬:২৫

পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রাম পটিয়ায় নানান কর্মসূচি মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পটিয়া সৃতিসৌদে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা তারেক রহমান রাজনীতি গবেষণা কেন্দ্র সদস্য সচিব মুহাম্মদ মুছা নেতৃত্বে দলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা
তারেক রহমান রাজনীতি গবেষণা কেন্দ্র আহবায়ক সাজেদা ইয়াছমিন রেখা, সদস্য সচিব মুবিনুল ইসলাম,সিনিয়র সদস্য জসিম উদ্দিন, এডভোকেট রহিমা বেগম, আব্দুল আলীম, পটিয়া পৌরসভার ঢাকার বিশিষ্ট বব্যসায়ী আশরাফুল হক ফেয়ারু, তারেক রহমান রাজনীতি গবেষণা কেন্দ্রের হাইদগাও সংগঠক আবদুর রহিম,কেলিশহর মহিলা নেত্রী কহিনু আকতার, পটিয়া পৌরসভা মহিলা দলের আহবায়ক রিনা আকতার ও সদস্য সচিব জয়নাব বেগম, মহিলা নেত্রী সেলিনা আকতার, হালিমা আকতার সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। দক্ষিণ জেলা তারেক রহমান রাজনীতি গবেষণা কেন্দ্র সদস্য সচিব মুহাম্মদ মুছা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি দর্শন, নীতি, আদর্শ উন্নয়ন সুশাসন ৩১ দফা বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করছে, যাহা স্বাধীনতা সার্বভৌমত্বের অংশ।