পটিয়া আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রহস্ত পরিবারে পাশে এ. জে ফাউন্ডেশন

প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২৬, ১৯:০৯

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে

২ নম্বর ওয়ার্ডে গর্জনিয়া পাড়া কবির ফকির বাড়ির মুহাম্মদ সেলিমের ঘর আগুনে পুড়ে যায়। খবর পেয়ে
তৎক্ষণাৎ আগুনে পুড়ে যাওয়া সেলিমের বাড়িতে হাজির হয়ে নগদ অর্থ
প্রদান করেন এ. জে ফাউন্ডেশন চেয়ারম্যান ও পটিয়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মাইমুনুল ইসলাম মামুন। এসময় উপস্থিত ছিলেন হাইদগাঁও ইউনিয়ন
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আকবর, হাইদগাঁও ইউনিয়ন যুবদল নেতা কাজিম উদ্দিন,
মানিক সওদাগর, আবদুল আজিজ, এখলাছ, ছাত্রদল নেতা হাসান, রিয়াদ,রায়হান প্রমুখ। এসময় নেতৃবৃন্দ অগ্নিদুর্গত বসতঘর মেরামতে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।