স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিস নারী-শিশুসহ ১৩ জনের মরদেহ উদ্ধার করেছে।
বুধবার (২৫ মার্চ) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য ত করে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুইজন পুরুষ, পাঁচজন নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।এর আগে একই দুর্ঘটনায় পানিতে ডুবে যাওয়া আরও তিনজনকে উদ্ধার করা হয়।
পরে তাদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন– এমনটাই জানিয়েছিলেন রাজবাড়ী জেলা পুলিশের এক কর্মকর্তা। জানা যায়, বাসটি নদীতে পড়ে যাওয়ার পরপরই দুই নারীসহ কয়েকজন যাত্রী বাঁচার চেষ্টা করেন। পরে পানি থেকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়ার আগেই ওই দুই নারীর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা আগে দুই নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে অবগত কিন্তু তাদের ফায়ার সার্ভিস উদ্ধার করেনি।
তবে দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সেই বাস থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনী উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।