সোনারগাঁওয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সিলিন্ডার বিস্ফোরণে ৫ টি দোকান ভস্মীভূত আহত-৫

প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২৬, ০৬:০৩

মো. মোক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকেঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও বাজারে(২৫মার্চ) বুধবার রাত ১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের রূপ ধারণ করে।বিস্ফোরিত আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ৫ টি দোকানে থাকা বিভিন্ন সরঞ্জামি মালামাল পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় কবলিত দোকানগুলো বাঁচাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত ভয়াবহ আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত ৫ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, নিয়মিত সময়ে রাত ১০ থেকে ১১ টার মধ্যে দোকান পার্ট বন্ধ করে বাজার থেকে নিজ বাড়িতে চলে যায়। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের বিকট শব্দে দোকানে মালিক ও এলাকাবাসীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতে প্রতিটি দোকানে ৪/৫ টি করে গ্যাস সিলিন্ডার মজুত থাকার কারণে বিকট শব্দে এক এক করে বিস্ফোরিত হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে। প্রাথমিক অবস্থায় এলাকাবাসীর ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দোকানে একাধিক গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের ভয়াবহতা বহুগুণ বেড়ে যায়।