মো.মোক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকেঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মেঘনা নিউটন এলাকায় মেঘনা হোলসিম নামে কারখানার সামনে (২৪ মার্চ) মঙ্গলবার সকালের দিকে কুখ্যাত ডাকাত সরর্দার পারভেজ(২৬) ও একান্ত সহযোগী সাদ্দাম(৩০) নামে দুর্ধর্ষ দুই ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে অটো-রিকশা ছিনতাইয়ের চেষ্টা কালে স্থানীয় জনতার হাতে দেশীয় তৈরি অস্ত্র সহ আটক হয়।এ সময় উত্তেজিত জনতা ঈদ সালামি হিসেবে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৪ গণঅভ্যুত্থানের পর উপজেলার পিরোজপুর ইউপির উপর দিয়ে প্রবাহিত হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।এই মহাসড়কে দিবালোকে প্রকাশ্যে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে একাধিক শক্তিশালী দুর্ধর্ষ ডাকাত চক্র।পুলিশের হাতে সোপর্দ হওয়া দুর্ধর্ষ কুখ্যাত ডাকাত সরর্দার পারভেজ উপজেলার পিরোজপুর ইউপির কাদিরগঞ্জ ও তার একান্ত সহযোগী সাদ্দাম ডাকাত পার্শ্ববর্তী গজারিয়া উপজেলার ছোট রায়পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়।