নরসিংদী প্রতিনিধিঃ সদর হাসপাতাল ও সংলগ্ন এলাকায় দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে জেলা প্রশাসন, র্যাব ও পুলিশের সমন্বয়ে একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি সকাল ১০:৩০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত হয়।
অভিযানের সারসংক্ষেপ:অভিযানকালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। মোট ৬ জন চিহ্নিত দালাল ও তাদের ৭ জন সহযোগীসহ সর্বমোট ১৩ জনকে সনাক্ত করে ১৩টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃত হলো শিপলু (৪৩) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা▪️ বাবু (৩০) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা▪️ আরমান (৩২) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা▪️ ইসরাফিল (৩৩) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা▪️ রফিকুল (৪৭) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা▪️ রানামিয়া (৪২) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা▪️ পাবেল (৩৫) — ১০০ টাকা জরিমানা▪️ জুয়েল (৩২) — ১০০ টাকা জরিমানা▪️ জাহাঙ্গীর (৪৩) — ১০০ টাকা জরিমানা▪️ বাবুল (৫০) — ১০০ টাকা জরিমানা▪️ কায়কোবাদ (৫২) — ১০০ টাকা জরিমানা▪️ দীপক (২৮) — ১০০ টাকা জরিমানা▪️ বিল্লাল (৪৫) — ১০০ টাকা জরিমানা
এই মোবাইল কোর্ট পরিচালনার ফলে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ উদ্যোগে হাসপাতালের সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে সিভিল সার্জন মহোদয় ও আরএমও, এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন:মোঃ মাসুদ রানা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।