মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে : জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটওভার ব্রিজ থেকে (২২মার্চ) রাত ১ টার দিকে গলায় প্লাস্টিকের কার্টন বাধার ফিতা দিয়ে পেঁচানো ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত(২৮)নামা যুবকের মরদেহ উদ্ধার করে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।এরিপোর্ট লেখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার পুলিশের এস আই দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ফুটওভার ব্রিজে অজ্ঞাত যুবকের পড়ে থাকা মরদেহ উদ্ধার করি।হত্যা নাকি আত্মহত্যা এখনো জানা যায়নি। নিহত মরদেহের পরিচয় সনাক্ত করার চেষ্টা অব্যাহত।