ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভালুকার বিশিষ্ট ব্যবসায়ী ও সবার প্রিয় মুখ রমজান (রমজান ভাই) নিহত হয়েছেন। তিনি ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, গত ২০ মার্চ শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে ময়মনসিংহ থেকে ভালুকায় ফেরার পথে হাসমতের মোড় এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তার বহনকারী যানবাহনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রমজান ভাই ছিলেন অত্যন্ত সাদাসিধে ও সাদা মনের মানুষ। এলাকাবাসীর কাছে তিনি একজন মানবিক ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ দুর্ঘটনায় তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
পরিবারের সদস্য ও স্বজনরা সবার কাছে তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাত নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন।
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ভালুকার বিশিষ্ট ব্যবসায়ী রমজান নিহত
প্রকাশিতঃ মার্চ ২১, ২০২৬, ১৫:৫৮