মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : মালয়েশিয়ায় টাকা লেনদেনের ঘটনায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের ২ নং সদস্য মো. আলী আকবর জানান, মালয়শিয়ায় প্রবাসীদের মধ্যে টাকা লেনদেনের ঘটনায় এলাকায় নজরুল ইসলামের ছেলে বাবুল মিয়া ও তোতা মিরার ছেলে আজিজুল মুন্সির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে চার-পাঁচজন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।