কিশোরগঞ্জে মসজিদে ইতেকাফে থাকাবস্থায় মুসুল্লির মৃত্যু

প্রকাশিতঃ মার্চ ২০, ২০২৬, ১২:৫৯

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মসজিদে ইতেকাফে থাকাবস্থায় আবুল হাশিম (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সুখিয়া বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি মসজিদে ইতেকাফে ছিলেন। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু হয়।

মরহুমের নামাজে জানাজা ২০ মার্চ বিকেলে সুখিয়া বাজার বড় আজলদী প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।