ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার দুই নং মেদুয়ারী ইউনিয়নের স্বনামধন্য পরিবারের সন্তান এবং ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক, বর্তমানে ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুলের সহকারী শিক্ষক জনাব আসাদুজ্জামান খান মাসুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
জানা গেছে, তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।
পরিবার ও স্বজনরা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন, যাতে তিনি আবার সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন।
অসুস্থ শিক্ষক আসাদুজ্জামান খান মাসুদের সুস্থতার জন্য দোয়া কামনা
প্রকাশিতঃ মার্চ ২০, ২০২৬, ০৩:৪৮