ভালুকায় ভাতিজার গাছ কেটে নিলেন চাচা, থানায় অভিযোগ

প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২৬, ১৩:৪৩

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামে ভাতিজার একটি মেহগুনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তামাট গ্রামের নিবারণ কর্মকারের বাড়ির আঙিনায়। অভিযোগ অনুযায়ী, বড় একটি মেহগুনি গাছ কেটে নিয়ে যান চাচা শ্যামল কর্মকার।
এ ঘটনায় ভুক্তভোগী ভাতিজা সুভাস কর্মকার ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী সুভাস কর্মকার জানান, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।