গাইবান্ধা থেকে মিলন খন্দকার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওমান প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষনের ভিডিও ধারন করে ব্লাকমেইল করার অভিযোগে নাইম হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাইম হোসেন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী এবং বাগদা বাজারে তার একটি পানের দোকান রয়েছে।
পুলিশ জানায়,প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই গৃহবধূর সঙ্গে নাইম হোসেনের পরিচয় হয়। পরবর্তীতে প্রেমের ফাঁদে ফেলে
গত বছরের ৪ এপ্রিল গভীর রাতে ওই গৃহবধূকে ধর্ষণ করেন এবং ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন নাইম।
পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের পর বিভিন্ন সময়ে প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন ওই নারী।
বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় বুধবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।