বোয়ালখালীতে জমি নিয়ে দফায় দফায় হামলা ভাংচুর লুটপাট এর অভিযোগ

প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২৬, ১৩:০১

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের বোয়ালখালীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফের উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। পূর্ব গোমদন্ডী মুফতি পাড়ার বাসিন্দা আবদুর রশিদের অভিযোগ দীর্ঘদিন ধরে চলমান জমি বিরোধ এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা বারবার দখলের চেষ্টা চালিয়ে আসছে। ভুক্তভোগীর দাবি, গত ৪ মার্চ তার স্ত্রীর উপর হামলার ঘটনার পরও থামেনি প্রতিপক্ষরা। সর্বশেষ ১৭ মার্চ সন্ধ্যায় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। এসময় ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর লুটপাট তান্ডব চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়।

বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। খবর পেয়ে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ভুক্তভোগী বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী আবদুর রশিদ বলেন, মাননীয় হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকার পরও কেন থামছে না এমন দখল ও সহিংসতা? এখন দেখার বিষয়, প্রশাসন কী পদক্ষেপ নেয়। এ ব্যাপারে বোয়ালখালী থানার পুলিশ প্রশাসন তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।