সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চার লক্ষাধিক টাকার পন্য

প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২৬, ১১:০৪

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, ভোমরা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার বাঁশকল হতে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় আতর আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার কেরাগাছি হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।