মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে মিশরীয় আততায়ীদের ছুরিকাঘাতে মো. মনির হোসেন (৩৮) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সৌদিআরবের রিয়াদের কর্মস্থলে তিনি আততায়ী হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. মনির হোসেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীরামদী এলাকার রমজান আলীর ছেলে।
তিনি পাকুন্দিয়া মাস্টারকলোনী রোডে মুদি দোকান ব্যবসায়ী ছিলেন। ৭/৮ মাস আগে পরিবারে সচ্ছলতা ফেরাতে তিনি সৌদিআরবে যান।
সৌদিআরবে মনির হোসেনের নিহত হওয়ার খবরটি বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তার পরিবারের কাছে পৌঁছুলে পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।